তানোরে ঈদুল আযহা উপলক্ষে সরনজাই ইউপি এলাকার ৭শ’ ৬১জন হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাল ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
আজ (২৬জুলাই) রোববার বেলা ১১টার দিকে সরনজাই ইউপি চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
সরনজাই ইউপি চেয়ারম্যান আবদুল মালেকের সভাপতিত্বে ও সরনজাই ইউপি’র সচিব মোস্তাক আহাম্মদ ও সরনজাই ইউপি’র সহকারী সচিব মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, তানোর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সরনজাই ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক আনোয়ার সাদাত, সরনজাই ইউপি’র ১নং সংরক্ষিত নারী সদস্যা ফাইমা বিবি, ২নং সংরক্ষিত নারী সদস্যা নাসিমা বিবি ৩নং সংরক্ষিত নারী সদস্যা শওকতারা বানু, সরনজাই ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য আনারুল ইসলাম, ২নং ওয়ার্ড সদস্য আজিমুিদ্দন, ৩নং ওয়ার্ড সদস্য কামাল মন্ডল, ৫নং ওয়ার্ড সদস্য রহমতুল্লাহ মন্ডল, ৬নং ওয়ার্ড সদস্য শুয়াইবুর রহমান, ৭ নং ওয়ার্ড সদস্য আফসার আলী, ৮নং ওয়ার্ড সদস্য দেলশাদ আলী, ৯নং ওয়ার্ড সদস্য মাহাতাব উদ্দিন, তথ্য উদ্যোক্তা মামুনুর রশিদ প্রমুখ।