নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে মৎস্য আইনে এবং মাস্ক পরিধান না করায় মোট নয়জনকে এসব জরিমানা করা হয়। এ ছাড়া প্রায় একশ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন জানান,জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পশু ও মৎস্য খাদ্য আইনে আবাদপুকুর বাজারের পাল খাদ্য ভান্ডারের গৌতম পালকে দুই হাজার এবং ভাই ভাই স্টোরের কামাল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া করোনা রোধে মাস্ক পরিধান না করায় এবং সচেতনতা সৃষ্টির লক্ষে মোটরসাইকেল চালক,দোকানদার,এবং পথচারীসহ সাতজনকে মোট একহাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া আবাদপুকুর বাজার থেকে প্রায় একশ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামনু অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।