দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদুল আযহা উপলক্ষে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১টি পৌরসভা সহ ৪টি ইউনিয়নের ৮ হাজার ৮৯টি দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় একটি পৌরসভা সহ ৪টি ইউনিয়নের ৮ হাজার ৮৯টি দুস্থ ও অসহায় পরিবারের জন্য ৮ হাজার ৮৯ মেঃ টন চাল বরাদ্দ করেছে। প্রত্যেক পরিবার ১০ কেজি করে চাল পাবে। শনিবার সকাল ১০টা থেকে ঘোড়াঘাট পৌরসভার ৯টি ওয়ার্ড কমিশনার উপজেলার ৯টি ওয়ার্ডের সদস্য এবং সদস্যাদের মাধ্যমে বিতরণ করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ড এর কমিশনারদের মাধ্যমে ১হাজার ৫৪০ জন উপজেলার বুলাকীপুর ইউনিয়নে ১ হাজার ৮৭৫ জন, ২নং পালশা ইউনিয়নে ১হাজার ৭১৫ জন, ৩নং সিংড়া ইউনিয়নে ২হাজার ১৭৫ জন ও ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে ৭৮৪ জন দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র আবদুস ছাত্তার মিলন, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মাহফুজার রহমান, পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম, সিংড়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মন্ডল, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম স্ব স্ব ইউনিয়নে নিয়োগকৃত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে ওয়ার্ড সদস্যদের মাধ্যমে সুষ্ঠভাবে বিতরণ করেন।