দিনাজপুরের ঘোড়াঘাটে ১৭১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ ২ জনকে আটক এবং একটি ট্রাক জব্দ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।আটককৃতরা হলেন, ট্রাক চালক দিনাজপুর কোতোয়ালি থানার মহতুল্যাপুরের নুরনবীর ছেলে শামীম মিয়া ওরফে বাবু (২২) এবং হেলপার একই এলাকার আবদুল হাকিমের ছেলে শাহিন মিয়া (২১)। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য পরিবহন এবং নিজ দখলে রাখার দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং ট্রাকটিকে জব্দ দেখানো হয়েছে। যার রেজিঃ নং ঢাকা মেট্রো ট-১৪-৪৭৩৮। ঘোড়াঘাট থানা কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাত্রিকালীন ডিউটি করার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলাবাড়ী নামক স্থানে এ,এস,আই সারোয়ার জাহান সঙ্গীয় ফোর্স সহ সন্দেহমূলকভাবে ট্রাকটি আটক করে। ট্রাকটি তল্লাশী চালালে ট্রাকের ভিতর থেকে ১৭১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ব্যাপারে এস,আই মোজাফফর বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।