রাজশাহীর তানোরে সালোম নামে একটি বে-সরকারী এনজিও সংস্থা’র উদ্যোগে করোনাকালীন কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ডাক্তার আবু বাক্কার স্কুল এ- কলেজ হলরুমে আড়াই শতাধিক অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
‘সালোম’ এনজিও’র এরিয়া কো-অডিনেটর মুস্তাসির রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা নথনেল মৃত্রের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, ডাক্তার আবু বাক্কার স্কুল এ- কলেজ অধ্যক্ষ মুখলেসুর রহমান, ‘সালোম’ সংস্থার এমএফই জাফর আলী, হিসাব রক্ষক পিটার মন্ডলসহ প্রমুখ।