ঝিনাইদহের মহেশপুর থেকে ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় মাদক ব্যাবসায়ীর কাছ থেকে ৭০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম মাসুদুর রহমান। সে মহেশপুর উপজেলার কৃষ্কপুর এলাকার মোঃ মহিউদ্দিন বিশ্বাস এর ছেলে।
ঝিনাইদহ র্যাব জানায়,গোপন সংবাদ এর ভিত্তিতে শুক্রবার দুপুরে র্যাবের কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি জনাব সোহেল পারভেজ ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান মহেশপুর উপজেলার ফতেহপুর শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় ৭০০পিচ ইয়াবা সহ মাসুদুর রহমান নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যাবসায়ী মহেশপুর উপজেলার কৃস্নচন্দ্রপুর এলাকার মোঃ মহিউদ্দিন বিশ্বাস এর ছেলে।