করোনা ভাইরাসের কারণে দেশের সব ধরণের পরীক্ষা বন্ধের সরকারি নির্দেশনা উপেক্ষার অভিযোগ পাওয়া গেছে ‘রাজশাহী শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বন্ধ থাকা এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে কৌশলে বেতন নেওয়ার নতুন ফন্দি হিসেবে ইতিমধ্যেই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। আর শিক্ষার্থীদের অর্ধ বাষিক পরীক্ষার ফি ও বেতন আগামী ১২ আগস্ট-এর মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। এমন অবস্থায় অনেকটাই অসহায় হয়ে পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। যদিও
জানা গেছে, রাজশাহী মহানগরীর ডাশপুকুর মোড় এলাকার ‘রাজশাহীতে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ’ অভিভাবকদের কাছে এমন একটি পরীক্ষার রুটিন পাঠানো হয়েছে। এতে আগস্ট মাস পর্যন্ত বেতন ও পরীক্ষা ফি ৪০০ টাকা জমা দিতে বলা হয়েছে। যে শিক্ষার্থী পরীক্ষা ফি দেবে না তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের এমন পরীক্ষার রুটিনের নিচে এমন হুশিয়ারিতে ক্ষুব্ধ অভিভাকরা।
শিক্ষার্থীদের অর্ধ বাষিক পরীক্ষার ফি আগামী ১২ আগস্ট এর মধ্যে বেতন পরিশোধ করতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির এমন কার্যক্রমে হতবাক অভিবাবকরা। পরীক্ষার নামে বেতন আদায় নিয়ে গত মঙ্গলবার একটি রুটিন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। সেই রুটিন শিক্ষার্থীদের অভিভাবকদের কাছেও পাঠানো হয়েছে। রুটিনে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ ২য় সাময়িক পরীক্ষার কথা বলা হয়েছে। এই রুটিনের নিচে তিনটি শর্ত জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে- ‘প্রদর্শিত সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের নিজ বাড়িতে অভিভাবকের উপস্থিতিতে ২য় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করবে। নিদিষ্ট তারিখে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র সগ্রহ করবে এবং পরীক্ষা শেষে যথাসময়ে বিদ্যালয়ে জমা দেবে। শিক্ষার্থীরা অগস্ট মাস পর্যন্ত বেতন ও পরীক্ষা ফি ৪০০ টাকা আগামী ১২ আগস্ট এর মধ্যে পরিশোধ করে পরীক্ষা জন্য নাম রেজিস্ট্রেশন করবে। নাম রেজিস্ট্রেশন না হলে সে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে একাধিক শিক্ষার্থীর অভিভাবক জানান, ‘করোনায় অনেক মানুষের কর্ম নেই। সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। এর মধ্যে আবার বেতন চাচ্ছেন শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। এমন অবস্থায় পরীক্ষার ৪০০ টাকা ফি দেওয়া কষ্টকর। তার পরে আবার বেতন।’
এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ‘রাজশাহীতে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ’ পরিচালক মোঃ ইব্রাহিম মুঠোফোনে জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখতেই এমন সীদ্ধান্ত নেয়া হয়েছে। এমন সীদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট সরকারের শিক্ষা দফতরের সাথে যোগাযোগ না করার কথা স্বীকার করে বলেন, ঈদের পর বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানই চালুর সীদ্ধান্ত নেয়া হয়েছে। তাই আমরা একটু আগেই অর্ধ বাষিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছি।
এ বিষয়ে রাজশাহীতে নব-নিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোঃ আবদুল জলিল বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় মুঠোফোনে জানান, ‘বিষয়টি জানতাম না, যেহেতু জানলাম, এক্ষুনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।