বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন হাট-বাজারে করোনা পরিস্থিতিতে মাক্স ব্যবহার ও সরকারি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে না চলায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে অভিযানকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা, সরকারি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে না চলার অপরাধে কয়েকজন পথচারী ও ব্যবসায়ীকে জরিমানা করেন। এদিন ১৩টি মামলায় মোট ৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়।