বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছা: শাহানাজ পারভীন অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নিত হওয়ায় তাকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউএনও কার্যালয়ে বিদায় অতিথিকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা, সমাজসেবা কর্মকর্তা মো: সবুর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দআলতাফ হোসেন টিপু, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, মতিয়ার রহমান বিশ্বাস, মো: শাহাদাৎ হোসেন, শেখ মো: আবু বকর, আকবর আলী ওমর আলী, কৃষ্ণ দাশ বিশ্বাস, অমর কৃষ্ণ, মধু সুদন রায়, শেখ আলাউদ্দিন, আ: কাদের প্রমূখ।