পাবনার চাটমোহরে বৃহস্পতিবার সকালে বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় হারডো হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ডাক্তার অঞ্জন ভট্টাচার্য। কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমানের সঞ্জালনায় অনুষ্ঠিত সভায় বড়াল নদীর দখল-দূষণ,বড়ালের কচুরিপানা অপসারণ,নদীর সীমানা নির্ধারণ,নদীকে সোঁতিবাঁধ স্থাপন ও কোভিড-১৯ বিষয়ে সচেতনতামূলক প্রচারনার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা,বড়াল নদীর চাটমোহর অংশে প্রভাবশালী ব্যক্তিগণ কর্তৃক নদী দখল,পৌরসভা কর্তৃক নদী দখল করে রাস্তা নির্মাণ ও নদী দূষণের জন্য ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
সভায় বক্তব্য দেন,বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য মোঃ শামসুজ্জোহা,সাজেদুর রহমান মাস্টার,সাংবাদিক হেলালুর রহমান জুয়েল,স্কুল শিক্ষক এম এ জিন্নাহ,ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন,এলডিও’র নির্বাহী পরিচঅরক নুরে আলম সিদ্দিকী মঞ্জু,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ,জয়দেব কুন্ডু,আঃ মান্নান মুন্নাফ,জাহাঙ্গীর আলম মধু,সুজা উদ্দিন বিশ্বাস,উজ্জল প্রমূখ।