পাবনার সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসাবে বিভিন্ন মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে প্রথমে পৌর মাছ বাজার এবং পরে উপজেলার অন্যান্য হাটের মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বাজারের মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীদের নিষিদ্ধ পোনা মাছ শিকার এবং বিক্রি করার ব্যাপারে সতর্ক করা হয়। সেই সঙ্গে বাজারে মাছের ফরমালিন পরীক্ষা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম, সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও ক্ষেত্রসহকারী খোকন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।