“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নওগাঁয় মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ পুকুরে প্রধান অতিথি হিসাবে এ মাছের পোনা অবমুক্তকরন করেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দীন, জেলা মৎস কর্মকর্তা ফিরোজ আহমেদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান ও মৎস্য খামার ব্যবস্থাপক ড. মনাশীষ চৌধূরী প্রমুখ উপস্থিত ছিলেন।