রংপুর মহানগরীর ৩০নং ওয়ার্ডে বীরভদ্র বালাটারী এলাকায় প্রায় ২ হাজার ২শ’ মিটার মাষ্টার ড্রেন নির্মাণ কাজের শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন।
ইজিপি প্রকল্পের আওতায় রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে বুধবার সকালে ওই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মালেক নিয়াজ আরজু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোঃ ফরিদা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী, ঠিকাদারী প্রতিষ্ঠানের আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি ও ৩০নং ওয়ার্ডর জাপার সভাপতি কাজী রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।