করোনার মহামারিকালেও অন্যান্য প্রতারক চক্রের ন্যয় ঈদুল আজহা কে সামনে রেখে রাজশাহীতে সক্রিয় হয়ে উঠছে নকল টাকা ব্যবসায়ীর সিন্ডিকেট চক্র। অসাধু কর্তাবাবুদেরকে ম্যানেজ করে অভিনব কায়দায় এবার মাঠে নামছে বলে জানা গেছে। যাদের সাথে এক শ্রেনীর বড় অসাধু ব্যবসায়ী-প্রতিষ্ঠানের কর্মরতদের স¤পৃক্ততার অভিযোগ রয়েছে। যে অভিযোগের সত্যতা জানতে গেলে উল্টো ভুক্তভোগীদেরকেই ফাঁসিয়ে দেয়ার ভয় দেখানোর ঘটনাও ঘটছে। অপরাধ করেও পার পেতে এ চক্রটি করোনা আক্রান্তের অজুহাতে পরিহিত মাস্কের সাথে হেলমেট ও শুধু চোঁখ খোলা মুখমন্ডলঢাকা এক বিশেষ ছাড়া কাপড় (মুখোশ) পরছেন। ফলে অপরাধ করে ঘটনাস্থল ত্যাগ করার পর তাদের আর খুজে পাওয়া যাচ্ছেনা। এরা সাধারণ সহজ সরল মানুষদের ধোঁকা দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা।
এসব সিন্ডিকেটের সদস্যরা বর্তমানে সারাদেশের ন্যয় মহানগরী ছাড়াও রাজশাহীর মফস্বলের আনাচে কানাচে ঢুকে পড়েছে। প্রতিদিনই কোন না কোন জায়গায় কত সাধারন অসহায় মানুষরা এ সিন্ডিকেটের হাতে পড়ে প্রতারিত হওয়ার পাশাপাশি হচ্ছে নাজেহাল। যে কারণে শেষ করতে পারেছেনা গন্তব্যস্থলের কাজ। এদের খপ্পরে পড়ে ধনীরা লোকশান স্বীকার করে নিলেও মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের চাকুরীজীবিসহ খেটে খাওয়া দিন মুজুরিরা পড়ছে বিপাকে। বাজারে নিত্ত প্রয়োজনীয় জিনিষপত্র ক্রয় করতে গিয়ে প্রতারিত হয়ে ঘুরে আসতে হচ্ছে অনেককেই। তবে কোরবানীর পশুর হাটে এ চক্রটি এখন পর্যন্ত ঢুকতে পারেনি বলে বুধবার (২২ জুলাই) বিকালে প্রতিবেদকের কাছে দাবি করেছেন রাজশাহীর সবচেয়ে বড় ‘সিটি হাট-এর ইজারাদার।
রাজশাহী মহানগরীর ভাটাপাড়া এলাকার মুদি দোকানদার ঈমামুল বলেন, হেলমেট পরিহিত অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী ক্রয়কৃত বিভিন্ন দ্রব্যের দাম আড়াই হাজার পরিশোধ করে। এ সময় টাকাগুলোর মধ্যে পাঁচশত’র একটি নোট দেখে সন্দেহ হয়। তখন ওই ক্রেতার খোঁজ করতেই স্টাটে রাখা মোটরসাইকেল চালকের পেছনে বসে দ্রুত সটকে পড়ে। ফলে তাদের আর পাওয়া যায়নি।
ডিঙ্গাডোবা এলাকার এক পার্স ব্যবসায়ী বলেন, গত কিছুদিন ধরে ক্রেতাদের কাছ থেকে জাল টাকা পাওয়া যাচ্ছে। যাদেরকে তাৎক্ষনিকভাবে ফেরৎ দিয়ে পরিবর্তন করে নিচ্ছি। কিন্তু গতকাল সন্ধ্যায় অজ্ঞাত দুই হেলমেটধারীর কাছে পার্স বিক্রি মূল্য প্রায় ১২শ’ গণনাকালে কৌশলে পালিয়েছে। ওই মুহূর্তে ক্রেতার চাপ থাকার সুযোগ নিয়েছে।
মহানগরীতে চিকিৎসা নিতে এসে প্রতারণার খপ্পড়ে পড়া পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আশরাফুল বলেন, লক্ষীপুর এলাকার একটি ফার্মেসীতে ওষুধের দাম প্রায় তিন হাজার টাকা লেনদেনকালে এক হাজার টাকার একটি নোট জাল হিসাবে সন্দেহ করে দোকানটির কর্মচারি। তবে অন্য ক্রেতা ওই টাকাটি প্রদান করলেও জোর পূর্বক সেটি আমার আখ্যা দিয়ে পরিবর্তন করিয়ে নেয়। আমি গ্রামের মূর্খ মানুষ হওয়ায় তাদের সাথে কথায় পেরে উঠিনি। সত্য এ বিষয়টি নিয়ে উপস্থিত কেউ আমার পক্ষে প্রতিবাদও করেনি।
এদিকে প্রতি বছরই ঈদের সময় বিশেষ করে কোরবানির পশুর হাটকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠে নকল টাকা কারবারি চক্র। চক্রগুলো নকল টাকা তৈরি করে নির্দিষ্ট সি-িকেটের মাধ্যমে বাজারে ছাড়ে। এসব নকল টাকা দেখে বোঝা খুব কঠিন। নিরাপত্তা সুতাও আছে, রয়েছে বঙ্গবন্ধুর ছবিরও জলছাপ। এসব প্রস্তুত ও সরবরাহকারী একাধিক সিন্ডিকেট চক্রকে প্রতি বছরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে নকল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করলেও এবার এমন কোন সুখবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নাম প্রকাশ না করার সর্তে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, এবার করোনা মহামারিতে চলমান অনেক অভিযান-ই ঢিলেঢালাভাবে পরিচালিত হচ্ছে। তবে পত্রিকায় এ-সংক্রান্ত খবর প্রকাশিত হলেই প্রশাসনের টনক নড়বে। তবে নকল টাকা সিন্ডিকেটের কোন সদস্যকে ইতঃপূর্বে আটক করলেও তাদের ছাড়তে ক্ষমতাসীন দলের নেতাদের ব্যাপক ততবির হয়। কোন কোন ক্ষেত্রে তাদের না ছাড়াতে পারলেও চার্জশীট হালকা করতে বাধ্য করা হয়।
একটি সূত্রে প্রকাশ, বেসরকারী একাধিক ব্যাংকার ও তাদের স্টাফদের যোগসাজসেও নকল টাকার ব্যবসা পরিচালিত হয়ে আসছে। যার প্রমান একাধিকবার মিলেছে নগরীর বিভিন্ন ব্যাংকে। যে ব্যাংক ও তার বুথ থেকেই নকল টাকা সরবরাহ করা হয়েছে। কিন্তু পরবর্তিতে তারা অস্বীকার করে ক্ষতিগ্রস্থ করেছে সাধারণ গ্রাহকদের। তবে এবার এমন ঘটনা না ঘটলেও সম্প্রতি দিনে-দুপুরে গ্রাহকের লাখ লাখ টাকা চুরির কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছে। এসব ঘটনার মধ্যে কয়েকটি ঘটনায় খোয়া যাওয়া টাকা উদ্ধারসহ এ চক্রের সদস্যদের গ্রেফতারও করেছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস বুধবার (২২ জুলাই) রাতে জানান, পশু হাটে ইতিমধ্যেই নকলটাকা সনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাকে সচেতন করতে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে হাট চলা অবস্থায় মাইকিং করা হচ্ছে। আর নকল টাকা সিন্ডিকেট চক্রকে ধরতে আরএমপি ওত পেতে রয়েছে বলেও জানান তিনি।
সার্বিক বিষয়ে বুধবার (২২ জুলাই) রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালু জানান, এবারের ঈদ হাটে রাজশাহীর বিভিন্ন খামার থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। এখন অল্প সল্প বেচাকেনা শুরু হলেও হাট জমতে আরো দুইদিন সময় লাগবে। বর্তমানে বেশিরভাগ ক্রেতা হাটে এসে দরদাম হাঁকিয়ে যাচ্ছেন। তবে যাদের বাসায় পশু রাখার জায়গা আছে তারা দামে সুবিধা পেলেই কেবল কিনছেন।
কালু বলেন, প্রতিবছরের মতো এবারও সিটি হাটে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপাত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া হাটে জাল টাকা শনাক্তের জন্যও মেশিনের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত জাল টাকা ধরা পড়েনি।