রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এতে পজেটিভ রিপোর্ট আসে। তবে, সাংসদ ওমর ফারুক চৌধুরীর করোনা রিপোর্ট নেগেটিভ হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। ফারুক চৌধুরী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, এ দিন তাদের ল্যাবে মোট ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাংসদ ওমর ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরীও আছেন। নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীদের মধ্যে ৩০ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া রামেক হাসপাতালের ২ জন, বাগমারার ২ জন, ২ জন র্যাব-৫ এর সদস্য, ৯ জন পুলিশ সদস্য এবং পুঠিয়া, দূর্গাপুর এবং চারঘাট উপজেলার ১ জন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।