মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে চলছে বৃক্ষরোপন কর্মসূচি। মে মাস থেকে শুরু হয়ে এ কর্মসূচি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১৬ হাজার চারা লাগানো হয়েছে বলে জানান সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার। তিনি বলেন সৈয়দপুরের পচাঁ নালা,খড়খড়িয়া নদী, যমুনেশ^রী নদী,ধানজাই নদী ও চাড়ালকাঠা নদীর ধারে এ সকল চারা গাছ রোপন করা হচ্ছে। ইউক্লিট ও আকাশ মনি বাদে অন্যান্য চারা গাছ আমরা রোপন করে যাচ্ছি। ৩ কিলোমিটার পর্যন্ত গাছ লাগানো হয়েছে। আমরা ৪৪ হাজার গাছ রোপন করবো। উদ্বোধনী দিনে পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারিগন বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেয়। ওই ৫ নদীর দুই ধারে বনজ-ফলজ ও বিভিন্ন ঔষুধি গাছের চারা রোপন করা হচ্ছে।