বরিশালের উজিরপুরে বামরাইল ইউনিয়নের সানুহার স্টান্ডের ডিলার এমএ মাতেন এর দূর্নীতি ও অনিয়মের অভিযোগে হতো দরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচী (১০ টাকা মূল্যের চাল) বিক্রয়ের জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপ বাতিল করেছে খাদ্য বিভাগ। সভা সূত্রে জানাগেছে, ২০ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় উজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ^াসের সভাপতিত্বে খাদ্য বান্ধব কমিটির সভায় অনুষ্ঠিত হয়। ওই সভার সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয় বামরাইল ইউনিয়নের সানুহার স্টান্ডের ডিলার এমএ মাতেন জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপ বাতিল। কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নিয়াজ মাখদুম, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদার কমিটির সদস্যবৃন্দ। এ সময় খাদ্য বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ^াস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বামরাইল ইউনিয়নের সানুহার স্টান্ডের ডিলার এমএ মাতেন দূর্নীতি ও অনিয়মের কারনে জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপ বাতিল করা হয়েছে।