রাজশাহীর গোদাগাড়ীতে পুুকুর থেকে মানুয়েল মিরাদি নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার রাত দশটার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিলপাড়া এলাকায় পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
পরে গোদাগাড়ী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে। সে দেওপাড়া নবাইবটতলা গ্রামের নরেণ মিরাদির ছেলে।
জানাযায়, মানুয়েল মিরাদি সোমবার সকালে জাল নিয়ে মাছ ধরতে যায় এরপর থেকে নিখোঁজ হয়। সেই দিন সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন পুকুরে তাকে ভাসতে দেখে পুলিশে খবর দেই।
গোদাগাড়ী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বৃদ্ধর লাশটি পুকুরে ভাসমান অবস্থায় সোমবার রাতে উদ্ধার করা হয়। তবে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।