আর মাত্র কটা দিনই পরই পবিত্র ঈদণ্ডউল-আযহা। করোনার মহাদূর্যোগে পশু হাটগুলো এখনো জমে উঠেনি। রাজশাহী জেলার সিটি হাট সপ্তাহে দুদিন বসলেও বেচা কেনা অন্যান্য বারের মতো নেই। এই এলাকার খামারিরা কোরবানি উপলক্ষে গরু প্রস্তুত করলেও নেই পর্যাপ্ত ক্রেতা। তাই ব্যবসার লোকসানে হবে এমন দুঃচিন্তায় দিন কাটাচ্ছে খামারিরা। রাজশাহীর গোদাগাড়ী পৌর সভার আরিজপুর গ্রামের খামারি আবদুল মালেক সুজন। ৯ মাস পূর্বে বাণিজ্যিক ভাবে খামার গড়ে তোলেন বাড়ীর পেছনে। ব্যবসার প্রথমে প্রায় ১২ লাখ টাকা পুঁজিতে ১৬ টি গরু তোলেন। কিন্তু দুই মাস যেতেই এসে যায় করোনার প্রভাব। হাট-ঘাট বন্ধ ও বেচা কেনা না থাকায় ব্যবসায় লাভের আশা করা হয় ভূল। খাবারের দামের উর্দ্ধেগতিতে হয়ে পড়ে দিশে হারা। এখন খামারে মাত্র ৬ টি গরু থাকলেও নেই ক্রেতা।এসবের পরেও ব্যবসায় লোকসান হবে এই দুঃচিন্তায় দিন পার করছেন এই খামারি।
সুলতানগঞ্জ জাহানাবাদ মেলা পাড়া গ্রামে মনিরুল ইসলাম নামে এক ব্যবসায়ী প্রায় ৮৫ টি নিয়ে গরু -মহিষের খামার গড়ে তুলেছেন বাংলা, উগান্ডা, অন্ধ প্রদেশ, চায়না, দেশী ষাড়, নেপালী ও বাংলাবলদসহ প্রায় ৭ জাতের গরু আছে খামারটিতে। ১০-১৫ মন ওজনের দেখতে আকর্ষণীয় ও সুঠাম দেহের গরু আছে এখানে যার একেকটি মূল্য আড়াই লাখ হতে ৫ লাখ টাকা পর্যন্ত গরু আছে। কোরবানীর জন্য এসব গরু প্রস্তুত করলেও এবার নেই ক্রেতা। তাই ব্যবসায় বড় অংকের লোকসান হবে বলে জানান খামারের তত্বাবধায়ক মোঃ রুবেল হোসেন।
পাশেই প্রায় ২৬ টি মহিষ নিয়ে গড়ে তুলা হয়েছে মহিষের খামার। সেখানেও গিয়ে দেখা যায় মহিষের পরিচর্যায় সময় পার করছেন খামারের দায়িত্বপ্রাপ্ত লোকজন। ব্যবসায় মন্দা থাকায় খামারের মালিককে পাওয়া যায়নি। তবে খামারের ম্যানেজার আবদুল কাইউম জানান, ২৬ টি মহিষ আছে এখানে। করোনার কারণে কোন বেচাকেনা নেই। এতোদিন বেচা কেনা হয়ে যায়। প্রতিদিন খামারে বড় অংকের খরচ হচ্ছে। তবে এবার ব্যবসায় লোকসান গুণতে হবে নিশ্চিত বলে জানান এই ম্যানেজার।
গোদাগাড়ী উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নারগিস জাহান জানান, এবারের করোনা দূর্যোগের মধ্যে পশু হাটে গরু-ছাগল বেচা কেনা করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেম। আছে মেডিকেল টিম যা পশুর রোগ বালাই সনাক্ত করতে কাজ করে যাচ্ছে আর স্বাস্থ্য বিধির বিষয়টি দেখা হচ্ছে। করোনা দূর্যোগের চিন্তা ও খামারিদের ব্যবসার কথা ভেবে ‘‘পশুর হাট.কম’’ নামে একটি এ্যাপস ও রাজশাহীর হাট নামে ফেসবুকে খোলা হয়েছে। এখানে ক্রেতা ও বিক্রেতারা পশু বেচা কেনা করতে পারবে বলে জানান।