দিনাজপুরের ফুলবাড়ীতে ছেলের মৃত্যুর একদিনের ব্যবধানে গত সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৯ টায় না ফেরার দেশে চলে গেলেন মা ছখিনা বেগম (১১০)।
ছখিনা বেগম ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী মরহুম নায়েব উদ্দিন সরকারের স্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরকার ও ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মনিকের মা ছিলেন।
জানা যায়, ছখিনা বেগমের তৃতীয় ছেলে ফুলবাড়ীর বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী মিতালী সু স্টোরের সত্বাধিকারী ও ফুলবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারওয়ার্দী সরকার মিন্টু (৬২) গত শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু বরণ করেন।
সারওয়ার্দী সরকার মিন্টুর মৃত্যুর একদিনের ব্যবধানে তাঁর মা ছখিনা বেগমও বার্ধক্যজনিত কারণে চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক দুই মেয়েসহ বহু সংখ্যক নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার কানাহার ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কানাহার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে ছখিনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শিল্পপতি রাজু কুমার গুপ্ত, থানা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নওশাদ আলম মুন্না, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মো. হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক মো. আজিজুল হক সরকার, সহ-সভাপতি মুভি বাংলা টিভি প্রতিনিধি মো. মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মো. মতিউর রহমান মুকুল, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলমা ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক ও সকালের সময় প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, বার্তা সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, ভারপ্রাপ্ত বার্তা ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।