রাজশাহীর তানোর পৌর এলাকার চাপড়া শিশু সদনের দ্বিতীয় তলা ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (২০জুলাই) সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে নির্মান কাজের উদ্বোধন করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
চাপড়া শিশু সদনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুননবী চৌধুরী বাবু, রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি শরিফ খান, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌরসভার নৌকার মনোনিত প্রার্থী রাজশাহী বোয়ালিয়া পশ্চিম শাখার সহ-সভাপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, চাপড়া কৃষি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের হোসেন, তানোর পৌর যবুলীগের সভাপতি রাজিব সরকার হিরো, তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক আসলাম উদ্দিন, কলমা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল মোমেনিন রিয়াদ, তানোর পৌর ছাত্রলীগের আহবায়ক ফয়সাল সরকার অমিসহ আ’লীগের বিভন্ন অংগসংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেীনী পেশার মানুষ। উল্লেখ্য নিজস্ব অর্থয়নে চাপড়া শিশু সদনের দ্বিতীয়তলা ভবন নির্মান কাজ শুরু করা হয়েছে।