রাজশাহীর তানোর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ, মেধাবী নেতৃত্ব এবং প্রসিদ্ধ ব্যবসায়ী ও বিশিস্ট সমাজ সেবক আবুল বাসার সুজন মুজিববর্ষ-২০২০ উপলক্ষে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বুরুজ গ্রামে বৃক্ষরোপণ, বুরুজ উত্তরপাড়া ওয়াক্তিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও উত্তরপাড়া কাঁচা রাস্তার উন্নয়ন এবং তিনটি গ্রামে ফুটবল বিতরণ করেছেন। এছাড়াও স্থানীয় নাগরিকগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন সমস্যা-সম্ভবনা নিয়ে মতবিনিময় করার পাশাপাশি করোনাবিরোধী জনসচেতনামুলক প্রচারণা ও পথচারীদের মধ্যে বিনামুল্য উন্নত মাণের মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, চলতি বছরের ২০ জুলাই সোমবার স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও সামাজিক দুরুত্ব বজায় রেখে আবুল বাসার সুজন এসব সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওহাব হোসেন লালু, সাবেক কাউন্সিলর আরব আলী, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও রামিল হাসান সুইট প্রমুখ। এছাড়াও তানোর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।