বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আজাহার আলী মন্ডল দীর্ঘদিন পলাতক।
ফলে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, জন্ম-মৃত্যু সহ বিভিন্ন সনদ এবং বন্যা কবলিত এলাকার মানুষদেরর ত্রাণ সামগ্রী বিতরণে ব্যপক বিঘœতার দেখঅ দিয়েছে।
সারিয়াকান্দির কর্ণিবাড়ী ইউনিয়ন সম্পূর্ণ যমুনার দুর্গম চরে অবস্থিত। ফলে মাঝে মধ্যেই আইন শৃঙ্খংলা পরিস্থিতির অবনতি হয়। কিন্তু চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়নের সাধারণ জনসাধারণ শালিশী ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে।
জানাগেছে, গত ২১ এপ্রিল এলাকার আধিপত্য বিস্তার ও জমি দখল করাকে কেন্দ্র করে ইউনিয়ানটির শোনপচা বাজারে শাহজামালের ছেলে শহিদুল ইসলাম (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। ওই ঘটনায় ২২এপ্রিল শহিদুল ইসলামের ছোট ভাই এনামুল হক বাদী হয়ে কর্ণিবাড়ী ইউয়িন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডলকে হুকুমের আসামি করে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় ২৮ জনকে আসামি করা হয়। মামলার পর থেকে ইউপি চেয়ারম্যান আজাহার আলী মন্ডল পলাতক রয়েছে।
এ ব্যাপারে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া বলেন, কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ দায়িত্ব পালন করছে।
বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন, আমি বগুড়ায় নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হকেব।