দিনাজপুরের বীরগঞ্জে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সোস্যাল মোটিভেশন সার্ভিসের (এস.এম.এস) আয়োজনে দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে পৌরসভার বলাকা মোড়ে দুঃস্থ ও অসহায় ৩৯২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর বনমালী রায়, সোস্যাল মোটিভেশন সার্ভিস এর অফিস সহায়ক বিষ্ণু রায় ও দশরথ রায় বাবুল প্রমূখ।
উল্লেখ্য যে, ইতোমধ্যে উপজেলার ৭টি ইউনিয়ন সহ পৌরসভার ৮৩০ টি পরিবার মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।