পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালত রোববার (১৯ জুলাই) ৪ ওষুধ ব্যবায়ীকে জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় পাবনা জেলার ওষুধ তত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন।
জানা গেছে,চাটমোহর পৌর সদরে নতুন বাজার এলাকার ওষুধ বিপনীর এ,বি.এম শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা,আকুল-মনোয়ারা ফার্মেসীর মিনারুল ইসলামকে ৫ হাজার টাকা,মনিকা ফার্মেসীর মনজুরুল ইসলামকে ২ হাজার টাকা এবং পুরাতন বাজারের মেডিসিন জোনের কাজল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ,ড্রাগ লাউসেন্স না থাকা ও ফার্মেসী অপরিস্কার থাকায় ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারা লংঘন এবং ২৭ ধারা মোতাবেক এই জরিমানা করা হয়েছে বলে পাবনা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক কে,এম মুহসীনিন মাহবুব জানান।