দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোখলেছুর রহমান সওদাগরের দীর্ঘ ৬২ বছর ধরে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের শহরগছি মৌজায় ভোগ দখলীয় জমি জনৈক কালু মাল পাহাড়ী গং অবৈধভাবে দখল করার পায়তারা করিতেছে। ওই জমি তাদের বাড়ী সংলগ্ন হওয়ায় রাতের আঁধারে কিছু আমের গাছ পুতিয়া রাখে। এ ব্যাপারে মোখলেছুর রহমান সওদাগর পৌরসভাসহ এসি ল্যান্ড ও থানায় ওই কালু মাল পাহাড়ীর বিরুদ্ধে অভিযোগ দিলে তারা কোন প্রকার কাগজপত্র দেখাইতে পারে নাই এবং প্রতিটি রায় মোখলেছুর রহমান পক্ষে দেন। তারা কোন আইনের তোয়াক্কা করে না বলে জানিয়ে দেয় এবং জোড় করে জমি দখল করবে বলে বলিয়া বেড়াইতেছে। মোখলেছুর রহমান সওদাগর জানান, তফশীল বর্নিত জমি আমার পিতার কবলা খরিদ হওয়ায় পিতার ভোগ দখলের ধারাবাহিকতায় আমাকে হেবাবিল এওয়াজ নামা মতে হস্তান্তর করেন। সেই থেকে আমি ভোগ দখল করিয়া আসাকালে চলমান জরিপে তসদিক প্রাপ্ত হইয়া বহাল রহিয়াছি। তিনি অবৈধ দখলদারের হাত থেকে জমিটি রক্ষার জন্য প্রশাসনসহ সুশিল সমাজের নিকট জোর দাবী জানান। উল্লেখ্য যে, সাংবাদিক মোখলেছুর রহমান সওদাগর সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি, সুজন সুশাসনের জন্য নাগরিক ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি। এ ছাড়াও পৌর নাগরিক কমিটি, আমাদের পৃথিবী নামের একাধিক সংগঠনের সাথে জড়িত আছেন।