দুই ব্যক্তির মহানুভবতায় দিনাজপুরের পার্বতীপুরে ১৭ কর্মহীন বেকার যুবক জিবিকা নির্বাহের অবলম্বন হিসেবে প্রত্যেককে একটি করে রিক্সা-ভ্যান পেয়ে বেজায় খুশি।
শনিবার বিকেল ৪টায় পার্বতীপুর শহরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সংগঠন ইয়ংস্টার ক্লাব চত্তরে ১৭ বেকার যুবকের হাতে এসব রিক্সা-ভ্যান হস্তান্তর করেন-ওই ক্লাবের সভাপতি, পার্বতীপুরের বিশিষ্ট ক্রিড়া সংগঠক মোঃ আমজাদ হোসেন ও মানবাধিকার কর্মী মাহতাব লিটন।
এসময় উপস্থিত ছিলেন ইয়ংস্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, দৈনিক ভোরের দর্পন পার্বতীপুর প্রতিনিধি আতাউর রহমান, প্রথম আলো পার্বতীপুর-সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু ও দৈনিক দেশ রুপান্তরের পার্বতীপুর প্রতিনিধি সোহেল সানী প্রমুখ। দু’জনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এসব রিক্সা-ভ্যান সংগ্রহ করা হয়।
নতুন রিক্সা-ভ্যান পেয়ে খুঁশি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মোসলেম উদ্দীন বলেন, কিছু দিন পূর্বে কিস্তিতে কেনা রিক্সা-ভ্যান চুরি হয়ে যাওয়ায় তার বেকার দিন কাটছিল। আজ নতুন ভ্যান পেয়ে আবার পরিবারের ব্যয় নির্বাহে সহায়তা করতে পারবো ভেবে ভাল লাগছে।
ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন বলেন, সম্পূর্ন ব্যক্তিগত অর্থায়নে আমরা দু’জনে মিলে ১৭ বেকার যুবককে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরে আমি খুঁশি। সমাজের বিত্তবান অন্যদেরও এভাবে এগিয়ে আসার জন্য একান্ত আহবান জানাই।
মানবাধিকার কর্মী মাহতাব লিটন বলেন, দেশ-বিদেশের ফেসবুক বন্ধুদের আর্থিক সহযোগিতাও আমাদের একাজে অনুপ্রাণিত করেছে। তাদের এ ঋণ বিনয় ও গর্বের সাথে উল্লেখ করতে চাই।