জেলার বিরলে এক সন্তানের জননীকে ধর্ষণের দায়ে ২ সন্তানের জনককে আটক করেছে থানা পুলিশ। এ সংবাদ লেখা পর্যন্ত ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা ও অভিযুক্ত ধর্ষককে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছিল
থানার কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, শুক্রবার রাত আনুমানিক সাদে ১০ টায় ভিকটিমের স্বামী-সন্তান আত্মীয়ের বাড়ীতে এবং ভিকটিম একাকী নিজ বাড়ীতে থাকায় উপজেলার রাজারামপুর ইউপি’র মালঝাঁড় (স্কুলপাড়া) গ্রামের মৃত অমেশ চন্দ্র রায়ের পুত্র প্রতিবেশি ২ সন্তানের জনক অনিল চন্দ্র রায় (৪৮) ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। সংবাদ পেয়ে রাতেই অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়।