বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী যুবলীগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন করেণ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শান্তনু রানা রুবল, ইব্রাহীম মুন্সী, শাহীন কাজীসহ বিভিন্ন স্তরের যুবলীগের নেতাকর্মী। উদ্বোধন শেষে উপজেলা পরিষদের বিভিন্ন ফাকা জায়গায় বৃক্ষের চারা রোপন করা হয় ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চারা বিতরণ করা হয়।