দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিকের জ্যেষ্ঠভ্রাতা ফুলবাড়ীর বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী ও ফুলবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারওয়ার্দী সরকার মিন্টু (৬২) শনিবার সকাল ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. .. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহুসংখ্যক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ মাগরিব উপজেলার কানাহার ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কানাহার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে সারওয়ার্দী সরকার মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শিল্পপতি রাজু কুমার গুপ্ত, থানা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নওশাদ আলম মুন্না, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক মো. আজিজুল হক সরকার, সহ-সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মো. মতিউর রহমান মুকুল, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলমা ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।