গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড়জামালপুর গ্রামের রানা ফকিরের স্ত্রী রুমানা বেগম (৩০) স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার জমিতে পানি সেচের ভাড়ার টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।এ অভিমানে স্বামীর উপর রাগ করে বাড়ির সবার অজান্তে ঘরে থাকা বিষাক্ত ঘাসমারা ওষুধ খেয়ে অসুস্থ হয়।পরে তাকে সাদুল্লাপুর হাসপাতালে ভর্তি করানো হয়।অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবশেষে চিকিৎসা ধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। এ ব্যাপারে সাদুল্লাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।