সৈয়দপুরে রেলওয়ে কোর্য়াটার দখল করে আবারো বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শহরের বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসেন এ কাজ করছেন বলে জানান নির্মান শ্রমিকরা। ১৫ জুলাই ঘটনাস্থলে দেখা যায় মুন্সিপাড়ার রেলওয়ে কলোনির ৩৭১/ডি নম্বর কোয়াটার দখল করে ওই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এ সময় কর্মরত লোক জানায় তারা ইতোমধ্যে নিচের অংশ ঢালাই শেষ করে দোতালার অংশের কাজ করছেন। বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসেন তাদেরকে কাজে লাগান বলে জানান।
অপর দিকে ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন রেলওয়ে কোর্য়াটার তিনি দখল করেন নাই। বহুতল ভবনও তিনি নির্মাণ করছেন না। তিনি বলেন জনৈক আদনান নামে লোক এটি নির্মাণ করছেন।
বিভাগীয় ভূ-সম্পত্তি র্কমর্কতা (পাকশি) মো. নুরুজ্জামান বলেন, ব্যবসায়ী আলতাফ হোসেনের বিরুদ্ধে এর আগেও রেলের জমি দখল করে নির্মিত বহুতল ভবনটিও ভাঙ্গার সিদ্ধান্ত রয়েছে। মুঠোফোনে বাংলাদশে রেলওয়ে প্রধান ভূ- সম্পত্তি কর্মকর্তা (পশ্চিম) রেজাউল করিম বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।