বিরলে পৌরশহরের প্রাণকেন্দ্র বিরল বাজার তারা মার্কেটে একতা ফার্নিচার এ- গিফ্ট কর্ণার এর শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার শো-রুমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরল পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর।
একতা ফার্নিচার এ- গিফ্ট কর্ণার এর স্বত্ত্বাধিকারী জাসমিনুল হাসান পেলে ও রায়হান হাবীব রাকিবসহ এ সময় উপস্থিত ছিলেন, বিরল পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু।
শো-রুমের স্বত্ত্বাািধকারী জাসমিনুল হাসান ও রায়হান হাবীব জানান, এখানে উন্নতমানের ফার্ণিচার, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, গিফট কর্ণারসহ বিভিন্ন রকম শিশুদের খেলনা সামগ্রী সুলভ মুল্যে বিত্রয় করা হবে।