নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ আবদুস ছাত্তার (৬০) নামের এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ছাড়া মঙ্গলবার রাতে গাঁজাসহ পরিত্যাক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান,মঙ্গলবার দিনগত রাত অনুমান ১১টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩২ গ্রাম গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ছাড়া একই দিন বিকেলে উপজেলার সরকাটিয়া এলাকা থেকে আবদুস ছাত্তার (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক ছাত্তার উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। এ ঘটনায় পৃথক ভাবে মামলা দায়ের করে আটক ছাত্তারকে বুধবার সকালে আদারতে প্রেরণ করা হয়েছে।