দিনাজপুরের চিরিরবন্দরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জাকির হোসেন (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল ১৪ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বড়ভিটায় ঘটেছে। নিহত জাকির হোসেন বড়ভিটার খায়রুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় জাকির হোসেন পাশের বাড়িতে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক সার্কিটের সকেটে তার হাত স্পর্শ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনা টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। নশরতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর ইসলাম শাহ্ নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাদ মাগরিব ওই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।