পাবনার চাটমোহর উপজেলার হরিপুরে সরকারি সড়ক,হরিপুর সরকারি প্রাথসিক বিদ্যায় ও দূর্গাদাস হাইস্কুল এ- কলেজের বিভিন্ন প্রজাতির ১৪টি গাছ বিক্রি করেছে হরিপুর দূর্গাতাস স্কুল এ- কলেজের গভর্নিং বডি। এরমধ্যে আম,কাঁঠাল,মেহগণি গাছ রয়েছে। গাছগুলো ২ লাখ ৪ হাজার টাকায় বিক্রি করা হয় বলে হরিপুর দূর্গাদাস স্কুল এ- কলেজের অধ্যক্ষ আলী হায়দার সরদার নিশ্চিত করেছেন। সোমবার (১৩ জুলাই) গাছ কাটা শুরু হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মো.রায়হান জানতে পেরে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিন পরিমাপ করে ৫টি গাছ সরকারি সড়কে এবং বাকিগুলো শিক্ষা প্রতিষঠানের সীমানায় পড়েছে। গাছগুলো সিজ করে উপজেলা পরিষদে আনা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও। এলাকাবাসী জানান,হরিপুর স্কুল এ- কলেজ এবং প্রাথমিক বিদ্যালয় একই ক্যাম্পাসে অবস্থিত। প্রাথমিক বিদ্যালয়ে নতুন বিল্ডিং অনুমোদন হয়েছে। এই সুযোগে প্রাথমিক বিদালয়টির ভবন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে স্থানান্তর করার পরিকল্পনা করে স্কুল এ- কলেজের গভর্নিং বডি। সে মোতাবেক পূর্বপাশের ১৪টি গাছ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলার বা জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন প্রকার অনুমোদন না নিয়ে স্কুল এ- কলেজের গভর্নিং বডির সভাপতি ও হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেনসহ অন্যরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে গাছগুলো ২ লাখ ৪ হাজার টাকায় বিক্রি করে। সোমবার সকালে গাছের ক্রেতা গাছ কাটা শুরু করলে বিষয়টি প্রকাশ পায়। এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবগত করেন। এ ব্যাপারে হরিপুর স্কুল এ- কলেজের অধ্যক্ষ আলী হায়দার সরদার গাছ বিক্রির বিষয়টি নিশ্চিত করে জানান,কমিটির সিদ্ধান্তে একটি উপ-কমিটি গঠণ করে গাছ বিক্রি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি জানান। স্কুল এ- কলেজের সভাপতি ও হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন বলেন,প্রাইমারী স্কুলের বিল্ডিং করার জন্যই এই গাছ বিক্রি করা হয়েছে। বিষয়টি একটু দেখবেন। লেখালেখি হলে হয়তো বিল্ডিংটি হবে না। আমি যা কিছু করেছি প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য করেছি। কখনও কোন অনিয়ম করিনি। সরকারি সড়কের গাছ কেন বিক্রি করলেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বললেন,খবর পাওয়ার পরই গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়। পরিমাপ করে সরকারি সড়কে ৫টি গাছ পড়েছে। কাটা গাছগুলো সিজ করে উপজেলা পরিষদে আনা হয়েছে। এখন দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।