করোনা মোকাবেলায় জনসচেতনতা লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার মসজিদের ইমামদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১টায় ফুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী।
এতে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান, দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মতিউর রহমান কাছেমী, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ রফিকুল ইসলাম মাজহারী, স্বাস্থ্য সম্পাদক মাহমদুর রাহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি আবদুল হাই ও ইসলামীক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মুফতী মমতাজ উদ্দীন। সভায় প্রতিটি মসজিদের ইমামদের স্বাস্থ্য বিধি মেনে চলতে মুসলল্লিদের সচেতন করতে প্রচারণা চালাতে আহবান জানানো হয়।