দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোরবানির পশুর হাট সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবস্থাপনা করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরবার মধ্যাহ্নে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম। এ সময় বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, বীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ আবদুল মতিন প্রধান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা ডা. তানভির তালুকদার, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার সহ সংশ্লিষ্ট হাটের ইজারাদারগণ উপস্থিত ছিলেন।