দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে বর্ষাকালে সকল কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করার লক্ষ্যে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে রেইনকোট বিতরণ করেন উপজেলা প্রকৌশলী মো. আবদুল মান্নাফ।