দিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নরেশ ঘোষ (৫৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে।
নরেশ ঘোষ উপজেলার সাতোর ইউনিয়নের ২৫মাইল গোয়ালপাড়া গ্রামের মৃত নরেন্দ্র ঘোষের ছেলে।রোববার বিকেলে একই এলাকার নর্তনদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি।
উপজেলার সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম শেখ জানান, বিকেলে বাড়ীর পাশে নর্তনদীতে গোসল করতে নামে ২৫ মাইল গ্রামের মৃত নরেন্দ্র ঘোষের ছেলে নরেশ ঘোষ। গোসলের একপর্যায়ে প্রচন্ড স্রােতে গভীর পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে, উপজেলা ফায়ার ষ্টেশনকে সংবাদ প্রদান করা হয়। সংবাদ পেয়ে ফায়ার ষ্টেশনের একদল সদস্য উদ্ধার কাজে অংশ নেন।বীরগঞ্জ ফাযার ষ্টেশনের সাব কর্মকর্তা মসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদদের জানান, ফাযার ষ্টেশনের সদস্যরা নিখোঁজ নরেশ ঘোষকে উদ্ধারের জন্য রংপুর ডুবুরী দলের সহযোগিতার চেয়ে বার্তা প্রেরণ করে। পরে সন্ধ্যা ৬টার ডুবুরী দল এসে উদ্ধারের অভিযান চালান। প্রচন্ড স্রােতের কারণে রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার কাজ করেও নরেশ ঘোষের লাশ পাওয়া না যাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়।