দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক প্রণোদনার চেক প্রদান করা হয়েছে। করোনা পরিস্থিতিতে এ প্রণোদনা প্রদান করা হয়। ১২ জুলাই রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ প্রণোদনার চেক প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাফে খন্দকার শাহানসা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুসিনা সরেন, অ্যাকাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ। উপজেলার ১৭ টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক, উচ্চমাধ্যমিকও কলেজ পর্যায়ের ১৪২ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে ৬ লক্ষ ১২ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়। এতে শিক্ষক প্রতি ৫ হাজার ও কর্মচারী প্রতি ২ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়।