প্রধানমন্ত্রীর কার্যালয় হতে করোনা ভাইরাসের কারণে ২০১৯-২০২০ অর্থ বছরে বিশেষ অনুদান খাতে নন-এমপিও শিক্ষক কর্মচারীদের অনুকূলে দিনাজপুরের চিরিরবন্দরে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসে এ অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক, চিরিরবন্দর শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন সরকার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু উপস্থিত ছিলেন। উপজেলার ৪১৮ জন শিক্ষককে প্রত্যেকে ৫ হাজার ও ১৬১ জন কর্মচারীকে জনপ্রতি ২ হাজার ৫ শত টাকা সর্বমোট ৫৭৯ জনকে ২৫ লক্ষ ৭ হাজার ৫ শত টাকার চেক বিতরণ করা হয়।