“মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি ”এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনে বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকার।
শনিবার রংপুর জেলা প্রশাসকের হলরুমে পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও রংপুর বিভাগের মধ্যে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ খালেক সরকারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ মো.আমিন আহম্মেদ খান, রংপুর জেলা প্রশাসক মো. আশিক আহসান, রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়, রংপুর পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা: শেখ মো. সাইদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় ২০১৮সালে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার সহ গত ২০১৪ সালে চেয়ারম্যান এম এ খালেক সরকার প্রধান বিচারপতির নিকট বাংলা একাডেমীতে এবং ২০১৬ ইং সালে দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।