নীলফামারতে নতুন করে আরো ৩ নারীসহ ৫ জন করোনা পজেটিভ। ১১ জুলাই রাতে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানান। দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
নতুন করে করোনা পজেটিভদের মধ্যে ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের ৫৯ বছরের ১ নারী। সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের নিজপাড়ার ২৫ বছরের ১ নারী, একই উপজেলার কাজিপাড়া এলাকার ২৬ বছরের ১ নারী, সৈয়দপুর শহরের গোলাহাট রেলকলোনী এলাকার ৫২ বছরের ১ জন এবং নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বড় সংগলশী বচাপাড়া গ্রামের ৩৫ বছরের ১ জন।
এ নিয়ে জেলায় মোট করোনা পজেটিভ সংখ্যা ৪শ ৮৩ জন। নীলফামারী সদরে ১শ ৯৫জন, জলঢাকা উপজেলায় ৮৩জন, সৈয়দপুর উপজেলায় ৭১জন, ডিমলা উপজেলায় ৫২জন, ডোমার উপজেলায় ৪৪জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৩শ ৩৮। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন ১৩ জন। মারা গেছেন ১ নারীসহ ৮ জন।