দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব জনংখ্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্বাস্থ্য বিধি মেনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আমিরুল মোমেনীন, রুকশানা বারী রুকু ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদা বেগম প্রমুখ।
পরে উপজেলায় জনসংখ্যা নিয়ন্ত্রনে বিশেষ অবদান রাখার জন্য ৬ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ পত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।