ঝিনাইদহে মহামারী করোনার এই সময়ে মহেশপুর সীমান্তো এলাকা দিয়ে আবারো ভারত-বাংলাদেশে অবৈধ গমনা-গমনের ঘটনা ঘটছে।
গেল এক সপ্তাহে সীমান্তের বাঘাডাঙ্গা এবং ম্যামকুড় এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় নারী পুরুষ সহ ৯ জনকে এবং বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ২৭ জনকে আটক করে বিজিবি।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। বিজিবি’র নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গেল রাতে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ১০ জনকে, ৯ তারিখে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৯ জনকে, ৭ তারিখে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ১৪ জনকে এবং ৪ তারিখে ৩ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের অধিকাংশের বাড়ি ফরিদপুর, মাগুরা ও আশপাশের জলায়।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করেছে হয়তো তারা করোনার কারণে দীর্ঘদিন আটকা থেকে এখন অবৈধ পথে দেশে প্রবেশের চেষ্টা করছে।