‘মহামারী কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কনিজ আফরোজের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।
শেষে ফুলবাড়ী হেড কোয়ার্টার ক্লিনিকের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. রহমত আরা বেগম, উপজেলার আলাদীপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আতিকুর রহমান, ১/ক ইউনিট এলুয়াড়ী ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী ললিতা রানী সাহা, খয়েরবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শ্রেষ্ঠ এসএসিএমও শ্রী অমল চন্দ্র সরকার, শ্রেষ্ঠ এলুয়ারি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও শ্রেষ্ঠ শিবনগর ইউনিয়ন পরিষদকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।