যবিপ্রবি'র ল্যাবে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। শনিবার (১১ জুলাই) সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
যবিপ্রবি'র এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, ৪জেলার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা পজিটিভ এবং ২০৫ জনের করোনা নেগেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে যশোরের ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন, বাগেরহাটের ২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন, মাগুরার ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জন, সাতক্ষীরায় ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।