দিনাজপুরের ঘোড়াঘাটে নতুন ৭ জন সহ মোট ৫৩ জন করোনা সনাক্ত করা হয়েছে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ। ১ জন পুলিশ সদস্য সহ নতুন করে আরও ৭ জনের করোনা সনাক্ত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নতুন আক্রান্তরা হলো, ঘোড়াঘাট থানার পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলার কাশিয়াতলার আশরাফ আলী, পৌর এলাকার কান্তি মোহন্ত ও গাইবান্ধার পলাশবাড়ী এলাকার দুই জন রয়েছে। এছাড়াও সোমবার আরও ২ জনের করোনা সনাক্ত করা হয়েছে। করোনায় সনাক্ত ব্যক্তিরা হচ্ছেন, উপজেলার রাণীগঞ্জ বাজারের গোলাম রব্বাণীর ছেলে গোলাম জিলানী ও পৌর এলাকার আজাদ মোড়ের আবদুল মান্নানের ছেলে আলমগীর হোসেন। এ নিয়ে উপজেলায় মোট ৫৩ জন করোনা রোগীর ফলাফল পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৪০ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন।