বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেডিকেল ক্যাম্প বসিয়ে গর্ভবতী মায়েদের বিনামূলো স্বাস্থ্যসেবা ও ঔষুধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
জানা গেছে, করোনা দূর্যোগকালীন এই কঠিন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করণ ও প্রসূতি মায়েদের দূর্ভোগ কমানোর লক্ষ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। তারাই অংশ হিসেবে মহেশপুর উপজেলায় স্বাস্থ্য ক্যাম্পইন। স্বাস্থ্য ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেন। এ ছাড়া ২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহম্মেদ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন। ওই ক্যাম্পেইনে ৭জন সেনাবাহিনীর ডাক্তার ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩জন বিশেষজ্ঞ ডাক্তার ৩শ জন গর্ভবতী মাকে চিকিৎসা সেবা প্রদান করে এবং ৫শ জন দরিদ্র ব্যক্তির মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরন করে।